ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

ভিন্ন মত, এক লক্ষ্য—সংসদে মিললো দুই নেত্রী

২০২৬ মে ০৫ ১৫:৩৬:২৪
ভিন্ন মত, এক লক্ষ্য—সংসদে মিললো দুই নেত্রী

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য মানসুরা আলম-কে শুভকামনা জানিয়ে দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

মঙ্গলবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টের সঙ্গে জাতীয় সংসদ ভবনে তোলা একটি ছবিও শেয়ার করা হয়।

ছবিতে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডা. মাহমুদা মিতু এবং মানসুরা আলমকে হাস্যোজ্জ্বল অবস্থায় একসঙ্গে দেখা গেছে।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, সংসদে মানসুরা আলমের সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। ভবিষ্যতে রাজনৈতিক জীবনে আরও বহুবার দেখা হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও লেখেন, ভিন্ন দলের প্রতিনিধিত্ব করলেও জাতীয় স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই লক্ষ্যেই সমন্বিতভাবে কাজ করতে চান তারা। মানসুরা আলমের রাজনৈতিক পথচলার জন্য শুভকামনাও জানান তিনি।

এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সহযোগিতার বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে