ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

আমির হামজার পোস্ট ঘিরে আলোচনা

২০২৬ মে ০৫ ১০:৪৮:১৩
আমির হামজার পোস্ট ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা তার বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্তের অভিযোগ তুলেছেন।

সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, উন্নয়নমূলক কাজ করতে গিয়ে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, এমপি হওয়ার পর এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদকের কার্যক্রম আগের মতো চালানো যাচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, কুষ্টিয়ার জনগণের দেওয়া দায়িত্ব রক্ষায় তিনি প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না।

পোস্টে তিনি আশাবাদ ব্যক্ত করেন, অতীতের মতোই জনগণ তার পাশে থাকবে। পাশাপাশি কুষ্টিয়াবাসীকে সঙ্গে নিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে