ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

অরূপের হারের পেছনে ‘মেসি-কাণ্ড’!

২০২৬ মে ০৫ ১০:২৮:৪৭
অরূপের হারের পেছনে ‘মেসি-কাণ্ড’!

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের টালিগঞ্জ আসনে চমকপ্রদ ফলাফল। রাজ্যের বিদায়ী মন্ত্রী ও তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস এবার হেরে গেছেন।

সোমবার (৪ মে) ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ৬,০১৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮,৪০৭ ভোট, আর অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২,৩৯৪ ভোট।গত নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটে জয়ী হওয়া অরূপ এবার নিজের আসন ধরে রাখতে পারেননি।

বিশ্লেষকদের মতে, সিপিএম প্রার্থীর প্রাপ্ত ৩০ হাজারের বেশি ভোট এই আসনের সমীকরণ বদলে দিয়েছে, যার প্রভাব পড়েছে তৃণমূলের ভোটব্যাংকে।তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, গত বছরের ‘মেসি-কাণ্ড’ও এই ফলাফলে ভূমিকা রাখতে পারে।

গত ডিসেম্বরে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি কলকাতায় এলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, টিকিট থাকা সত্ত্বেও বহু দর্শক মেসিকে দেখতে পাননি, যা ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভ তৈরি করে।সেই ক্ষোভ ভোটে প্রভাব ফেলেছে কি না—তা নিয়ে এখন আলোচনা চলছে।

এদিকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা কটাক্ষও দেখা যাচ্ছে। কেউ লিখছেন, “মেসিকে দেখতে দেননি, তাই মানুষ এবার তাকে ভোটে হারিয়েছে।” আবার কেউ মজা করে বলছেন, “মেসির পাসেই গোল খেয়ে হারলেন অরূপ!”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে