ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

মে দিবসে

ভাইভা বোর্ডে ব্যতিক্রমী প্রতিবাদ

২০২৬ মে ০৪ ১২:০৬:৫৪
ভাইভা বোর্ডে ব্যতিক্রমী প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানিয়ে ব্যতিক্রমীভাবে লুঙ্গি ও গামছা পরে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থী।

তিনি বাংলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ভাইভা পরীক্ষায় তিনি এভাবে উপস্থিত হন।

আশিক বলেন, শ্রমিক ও কৃষকের মৃত্যুর খবর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত আলোচনায় শেষ হয়ে যায়। এই বাস্তবতার প্রতিবাদ এবং শ্রমজীবী মানুষের প্রতি সংহতি প্রকাশ করতেই তিনি এই প্রতীকী উদ্যোগ নেন।

তিনি আরও জানান, ভাইভা বোর্ডের শিক্ষকরা তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং প্রতিবাদের এই ভিন্নধর্মী প্রকাশকে প্রশংসা করেছেন।

ভাইভা বোর্ডে থাকা বাংলা বিভাগের প্রভাষক গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের পোশাকনীতি সম্পর্কে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা আছে কি না তা তার জানা নেই। তবে শিক্ষার্থীর এই কাজ ব্যক্তিগত বার্তা বহন করে এবং সেটি বোঝার চেষ্টা করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে