ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!

২০২৬ মে ০৪ ১২:০৩:৪৯
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে টানা বৃষ্টিপাতের মধ্যে নতুন করে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মে মাসে দেশে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।

তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে এ মাসে দেশের বিভিন্ন স্থানে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে।

এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকলেও, বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে