ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

টিআইএন না থাকলে বন্ধ হয়ে যাবে যেসব সুযোগ

২০২৬ মে ০৪ ১১:৫২:৪৬
টিআইএন না থাকলে বন্ধ হয়ে যাবে যেসব সুযোগ

নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী করদাতা রয়েছেন। এর মধ্যে চলতি বছরে প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বা টিন সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ সেবার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিআইএন নিবন্ধন করা যায়। তবে অনেকেই শুধু সেবা গ্রহণের জন্য টিআইএন নিলেও নিয়মিত রিটার্ন জমা দেন না।

টিআইএন (Tax Identification Number) হলো করদাতার একটি ইউনিক নম্বর, যা কর শনাক্তকরণ ও আয়কর সংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত হয়। এর মাধ্যমে এনবিআর করদাতার আয় ও কর তথ্য বিশ্লেষণ করে।

বর্তমানে প্রায় ৪০ ধরনের কাজে টিআইএন বাধ্যতামূলক। এর মধ্যে উল্লেখযোগ্য—

সরকারি চাকরিজীবীদের নির্দিষ্ট সীমার বেশি বেতন হলে

ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন (সিটি করপোরেশন ও পৌরসভা)

জমি বা ফ্ল্যাট মালিকানা নিবন্ধন

গাড়ির নিবন্ধন ও ফিটনেস নবায়ন

ডাক্তার, আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীর সনদ গ্রহণ

এলসি খোলা ও আমদানি-রপ্তানি কার্যক্রম

সরকারি বা স্থানীয় সরকার টেন্ডারে অংশগ্রহণ

ক্রেডিট কার্ড গ্রহণ

ব্যাংক থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ

অভিজাত ক্লাবের সদস্যপদ গ্রহণ

ছোট-বড় ব্যবসা পরিচালনা (মোবাইল ব্যাংকিং, এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি)

জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়া

এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ, ড্রাগ লাইসেন্স, বীমা ও অন্যান্য আর্থিক ও প্রশাসনিক সেবার ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে