ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

এনসিপিতে যোগ দেওয়ার জবাবে যা বললেন জাতীয় দলের ক্রিকেটার

২০২৬ মে ০৩ ১১:৩৫:৫৩
এনসিপিতে যোগ দেওয়ার জবাবে যা বললেন জাতীয় দলের ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ব্যাটার মেহরাব হোসেন অপি অনেক আগেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে ক্রিকেটের সঙ্গে তার সম্পৃক্ততা এখনও রয়েছে—বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক সময়ে ভিন্ন একটি কারণে আলোচনায় এসেছেন সাবেক এই তারকা ক্রিকেটার। কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়ায়, তিনি ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অবশেষে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন অপি।

নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,“আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই এবং কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার হিসেবেই পরিচিত থাকতে চাই।”

তার এই বক্তব্যের পর এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন আপাতত থেমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে