যেভাবে মিলল যুক্তরাষ্ট্রের খুন হওয়া বৃষ্টির মরদেহ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধারের নেপথ্যে ছিল এক জেলের আকস্মিক তৎপরতা। সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকূলে মাছ ধরতে গিয়ে ওই জেলে যে ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হন, তা এই জোড়া হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এনে দিয়েছে।
হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার জানান, ঘটনার দিন এক জেলে উপকূলে কায়াক চালিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ তাঁর ছিপের সুতা একটি ঝোপের মধ্যে আটকে যায়। সুতা ছাড়াতে ঝোপের কাছে যেতেই তিনি তীব্র দুর্গন্ধ পান এবং একটি কালো প্লাস্টিক ব্যাগ দেখতে পান। ব্যাগটি আংশিক খোলা ছিল। জেলের সন্দেহ হওয়ায় তিনি পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে সেখান থেকে পচন ধরা একটি মানবদেহ উদ্ধার করে, যা নিখোঁজ বৃষ্টির বলে নিশ্চিত হওয়া গেছে।
মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় এবং পচন ধরায় পরিচয় নিশ্চিত করতে শুরুতে বেগ পেতে হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। পরবর্তীতে ডিএনএ পরীক্ষা এবং দাঁতের রেকর্ড (ডেন্টাল রেকর্ড) বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে এটি নাহিদা বৃষ্টির দেহ। তবে নিখোঁজ হওয়ার দিন বৃষ্টির পরনে যে পোশাক ছিল, মরদেহে সেই একই পোশাক দেখে পুলিশ আগেই ধারণা করেছিল এটি তাঁরই মরদেহ।
নিহত নাহিদা বৃষ্টি ও জামিল লিমন দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। তদন্তে দেখা গেছে, লিমনের অ্যাপার্টমেন্টেই এই হত্যাকাণ্ড চালানো হয়। সেখান থেকে লিমনের ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াও উদ্ধার করা হয়েছে রক্তমাখা কাপড়। ফরেনসিক পরীক্ষায় ওই অ্যাপার্টমেন্টের রান্নাঘর এবং অভিযুক্তের শয়নকক্ষে বিপুল পরিমাণ রক্তের দাগ পাওয়া গেছে। এমনকি প্রযুক্তির সাহায্যে মেঝের ওপর মানবদেহের একটি অস্পষ্ট ছাপও শনাক্ত করেছেন তদন্তকারীরা।
এই মামলার সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহর ডিজিটাল ডিভাইস থেকে। হিশাম তাঁর ফোন থেকে অনেক তথ্য মুছে ফেললেও গোয়েন্দারা তা পুনরুদ্ধার করতে সক্ষম হন। জানা গেছে, হত্যার আগে ওই যুবক কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র কাছে হত্যার পরিকল্পনা ও মরদেহ গুম করার উপায় নিয়ে নানা প্রশ্ন করেছিলেন। ছুরি দিয়ে কীভাবে আঘাত করা যায় কিংবা গুলির শব্দ বাইরে যাবে কি না—এসব বিষয় তিনি সার্চ করেছিলেন।
পুলিশের দাবি, বৃষ্টির মরদেহ গাড়ির ট্রাংকে করে উপকূলে নিয়ে গুম করা হয়েছিল। অন্যদিকে লিমনের মরদেহ পাওয়া যায় হাত-পা বাঁধা অবস্থায় একটি ব্যাগে। এই নৃশংস ঘটনায় অভিযুক্ত হিশামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি মার্ডারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশে কোনো জামিন ছাড়াই তিনি কারাগারে রয়েছেন। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো তদন্তাধীন।
ওমর আলী/
পাঠকের মতামত:
- যেভাবে মিলল যুক্তরাষ্ট্রের খুন হওয়া বৃষ্টির মরদেহ
- একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল
- এপস্টেইনের গোপন চিরকুটের লেখা প্রকাশ পেল
- সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
- গবেষণায় চমক—গোপন কথাই বাড়াচ্ছে মানসিক চাপ
- দেড় বছরের জট কাটল; ভারত ভিসা নিয়ে বড় আপডেট
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- সোনার বাজারে অস্থিরতা—আজকের নতুন দাম
- অ্যাসেট ম্যানেজমেন্ট খাতে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- দাম বাড়তেই তেলের লাইন উধাও যা বললেন আখতার
- উচ্চকক্ষ নিয়ে নতুন বিতর্ক—যা বললেন মির্জা ফখরুল
- বদলে যাচ্ছে ক্রিকেটারদের খাবারের তালিকা
- যেভাবে মিললো বৃষ্টির মরদেহ, জানালো পুলিশ
- সৌদিকে জানিয়ে আমিরাতে হামলার ইঙ্গিত
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের হতাশ করল দশ ব্যাংক
- সপ্তাহজুড়ে আর্থিক খাতের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ইরানি জাহাজ জব্দের পর ট্রাম্পের স্বীকারোক্তি
- হাইকোর্টের ১৩ বিচারপতি পেলেন বিশেষ দায়িত্ব, তালিকা প্রকাশ
- ইতিহাস গড়লেন বাংলাদেশের ডা. বাবর আলী
- ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
- ৪ জায়গায় রাউটার রাখলেই ইন্টারনেট স্পিড অর্ধেক হয়ে যায়
- এনসিপিতে বড় চমক! এবার যোগ দিচ্ছেন খ্যাতনামা ক্রিকেটার
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
- স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার ব্যাখ্যা
- রাঙ্গামাটির সেনাসদস্য ‘তানভীর’কে ঘিরে তুমুল বিতর্ক
- ১১ মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা
- ইউনিসেফ সতর্কতা উপেক্ষার অভিযোগ মুহাম্মদ ইউনূস সরকারের
- ৬ ব্যাংকের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত
- ভেঙে গেল আগের সব রেকর্ড; বন্দরে নতুন মাইলফলক
- ইরান যুদ্ধ ‘সমাপ্ত’: ডোনাল্ড ট্রাম্প
- আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- মে মাসেই টানা ১০ দিনের ছুটি!
- কৃষকদের জন্য জরুরি সিদ্ধান্ত জানালো সরকার
- শিক্ষকদের জন্য দারুণ খবর!
- সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়ার খবরে আব্দুল কাদেরের তীব্র প্রতিক্রিয়া
- একীভূত করেও মিলল না সমাধান—ব্যাংক খাতে নতুন শঙ্কা
- স্বর্ণের দামে নতুন ধাক্কা—বাজুসের ঘোষণায় চমক
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃ/ত্যুর ঘটনায় নতুন মোড়
- ছোট ভাইয়ের ভাগ্য ফেরাতে ইতালি নেন বড় ভাই, বেরিয়ে এলো খু/নের নেপথ্য কারণ
- সাদিক কায়েমের মেয়র ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট
- কৃষক-শ্রমিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নতুন কর্মসূচি ঘোষণা
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- যেভাবে মিলল যুক্তরাষ্ট্রের খুন হওয়া বৃষ্টির মরদেহ
- একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল
- সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
- সোনার বাজারে অস্থিরতা—আজকের নতুন দাম













