ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

বদলে যাচ্ছে ক্রিকেটারদের খাবারের তালিকা

২০২৬ মে ০২ ১৭:০৬:১৩
বদলে যাচ্ছে ক্রিকেটারদের খাবারের তালিকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সামনে রেখে ক্রিকেটারদের খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিনের প্রচলিত ভাত, আলু ভর্তা ও গরুর মাংসের বদলে এবার ম্যাচ চলাকালীন মধ্যাহ্নভোজে দেওয়া হবে স্বাস্থ্যসম্মত গ্রিলড চিকেন।

শনিবার (২ মে) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম ইকবাল, যিনি বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান ও সিসিডিএম চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্লাবগুলো নিজেদের ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করলেও সেখানে পুষ্টির চেয়ে স্বাদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হতো, যা খেলোয়াড়দের ফিটনেসের জন্য আদর্শ নয়।

তামিম ইকবাল জানান, “হঠাৎ করে ভাত থেকে গ্রিল চিকেনে অভ্যস্ত হওয়া সবার জন্য সহজ হবে না। তবে আমরা চাই খেলোয়াড়রা যেন স্বাস্থ্যসম্মত খাবার পায় এবং তাদের ফিটনেস বজায় থাকে।”

গত আসরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের ডিপিএলে বাড়ানো হয়েছে চিকিৎসা সুবিধা। প্রতিটি ভেন্যুতে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যাতে গরমে বা ম্যাচ চলাকালে কোনো শারীরিক সমস্যা হলে দ্রুত চিকিৎসা দেওয়া যায়।

টুর্নামেন্টকে স্বচ্ছ রাখতে আন্তর্জাতিক মানের অ্যান্টি-করাপশন নীতি অনুসরণ করা হচ্ছে।মাঠে নামার আগে ক্রিকেটারদের মোবাইল ফোন জমা রাখতে হবে, আইসিসি ও বিপিএলের আদলে কঠোর প্রটোকল চালু, প্রতিটি দলকে ইতোমধ্যে সচেতনতা ব্রিফিং দেওয়া হয়েছে

এবারের ডিপিএল অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে, যার মধ্যে রয়েছে বিকেএসপির একাধিক মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি ও অন্যান্য স্টেডিয়াম। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে T Sports এবং তাদের ইউটিউব প্ল্যাটফর্ম।

সংবাদ সম্মেলনে বিসিবির অন্যান্য কর্মকর্তা এবং স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ধরনের পেশাদার উদ্যোগ ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে