ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ মে ০২ ১৪:৫৬:৩২
সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক দুই কোম্পানি। কোম্পানি ২টি হলো- রেকিট বেনকিজার এবং বাটা সু কোম্পানি। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকিট বেনকিজার :

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭৩০শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ১৭৩ টাকা করে পাবেন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭২ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৫৯ টাকা ১৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৭০ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ২২ টাকা ৫৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

বাটা সু :

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য চূড়ান্ত ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ১৪৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, যা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২১ টাকা ৬২ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬১ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭১ টাকা ৪২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৭২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে