ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

একের পর এক মামলা—বড় আর্থিক কেলেঙ্কারির তদন্তে নতুন মোড়

২০২৬ এপ্রিল ৩০ ১৬:১৬:৩৬
একের পর এক মামলা—বড় আর্থিক কেলেঙ্কারির তদন্তে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আর্থিক খাতে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, জনতা ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ভুয়া ও বেনামি প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে ১০টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলার তদন্তে নথিপত্র সংগ্রহের কাজ শুরু করেছে সংস্থাটি। তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহে ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে নথি জব্দ করা হচ্ছে এবং তদন্ত এগিয়ে নিতে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, পৃথক এক ঘটনায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

তার বিরুদ্ধে প্রায় ৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ২০২৪ সালের ডিসেম্বরে একটি মামলা দায়ের করেছিল দুদক।

দুদকের অনুসন্ধান দল মনে করছে, আয়কর নথি পর্যালোচনার মাধ্যমে তার সম্পদের প্রকৃত চিত্র ও সম্ভাব্য অর্থ পাচারের তথ্য বেরিয়ে আসতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে