সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন পাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ও সদস্যদের জন্য নির্ধারিত বয়সসীমা বাতিল করে দুটি সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার সংসদে বিল দুটি পাসের পরপরই সরকারি ও বিরোধী দলের মধ্যে তা নিয়ে অনির্ধারিত বিতর্ক শুরু হয়।
এদিন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পৃথকভাবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল’ পাসের জন্য উত্থাপন করেন। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ছাড়া অন্য কেউ বিল দুটি জনমত যাচাই কমিটিতে পাঠানোর জন্য কোনো লিখিত প্রস্তাব দেননি বা সংশোধনী আনেননি। ফলে কার্যপ্রণালি বিধি অনুযায়ী আলোচনা সীমিত হয়ে পড়ে। যদিও বিরোধী দলের একাধিক সদস্য আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন।
বিএসইসি সংশোধনী বিল পাসের পর আইডিআরএ সংশোধনী বিলটি উপস্থাপন করা হয়। এ সময় রুমিন ফারহানা বক্তব্য দেন। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্যের সুযোগ পেয়ে বলেন, অনেক সদস্য নতুন হওয়ায় সংসদের বিধি পুরোপুরি আয়ত্ত করতে পারেননি। তিনি অভিযোগ করেন, বিলটি যথাযথ সময় দিয়ে উত্থাপন করা হয়নি এবং সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তিনি বিল দুটি স্থগিত রাখারও অনুরোধ জানান। তবে স্পিকার কায়সার কামাল জানান, বিধি অনুযায়ী আগের দিনই বিলের প্রতিবেদন দেওয়া হয়েছে এবং সময় মার্জনার এখতিয়ার তাঁর রয়েছে। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিল পাসের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইন পাস হওয়াই বাস্তবতা। তবে তিনি প্রশ্ন তোলেন—বয়সসীমা প্রত্যাহার কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা হচ্ছে, নাকি এটি একটি নীতিগত সিদ্ধান্ত। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি বিশেষ কাউকে বিবেচনায় রেখে এ পরিবর্তন আনা হয়, তাহলে তা অর্থমন্ত্রীর ঘোষিত ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ’-এর নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইন প্রণয়নের সময় দেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর, যা বর্তমানে বেড়ে ৭২ বছরে দাঁড়িয়েছে। বিশ্বের অনেক দেশেই সিকিউরিটিজ কমিশনে বয়সসীমা নেই উল্লেখ করে তিনি বলেন, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সংশোধন আনা হয়েছে।
পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়া জরুরি হলেও সাম্প্রতিক কিছু নিয়োগ জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, গভর্নর কোনো দলীয় ব্যক্তি নন এবং তাঁর পারফরম্যান্স সন্তোষজনক।
এদিকে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বর্তমান গভর্নরের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবি করেন। তবে অর্থমন্ত্রী বলেন, কোনো দলকে সমর্থন করা মানেই দলীয় ব্যক্তি হওয়া নয়, এবং নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ডে অনেকেই যুক্ত থাকেন, যা দলীয় পরিচয়ের প্রমাণ নয়।
নতুন আইনের মাধ্যমে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে পূর্বের ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়েছে। একইভাবে আইডিআরএ চেয়ারম্যান ও সদস্যদের জন্য বিদ্যমান ৬৭ বছরের বয়সসীমাও তুলে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে এই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা থাকছে না।
ওমর আলী/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










