ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

৩০ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ এপ্রিল ৩০ ১৪:১২:২৭
৩০ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে মীর আখতার হোসাইন ৯.৪৩ শতাংশ, বারাকা পাওয়ার ৮.১১ শতাংশ, এটলাস বাংলাদেশ ৬.৭৫ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার ৬.৪৯ শতাংশ, জাহিন স্পিনিং ৫.৪৫ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান ৫.০৮ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক ৪.৯২ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে