ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাবেক প্রেস সচিবের ভাই পেলেন নতুন বড় দায়িত্ব

২০২৬ এপ্রিল ৩০ ১৬:০৩:১৯
সাবেক প্রেস সচিবের ভাই পেলেন নতুন বড় দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক: সরকার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে বদলি করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বদলির পর তার চাকরি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে স্বল্প সময়ের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও দেওয়া হয়েছিল।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে