ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি সংসদে 

২০২৬ এপ্রিল ৩০ ১৫:৫৭:১৭
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি সংসদে 

নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে অবস্থান করা বা সংসদে বক্তব্য দেওয়ার নৈতিক অধিকার নেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, তিনি রাষ্ট্রপতির বক্তব্য শোনেননি বা পড়েননি এবং সেই বক্তব্যকে তারা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতার করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, দুদকের কমিশনার থাকাকালে রাষ্ট্রপতিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল কয়েকটি আলোচিত দুর্নীতি মামলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।

এছাড়া তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন। তার মতে, এমন একজন ব্যক্তির রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা দুঃখজনক।

একই আলোচনায় নাহিদ ইসলাম দেশের রাজনৈতিক বিভাজন নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল পারস্পরিক অবস্থান পরিবর্তন করেছে, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে।

তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বিভাজন থাকা অনাকাঙ্ক্ষিত। এই বিভাজন দূর করে জাতীয় ঐক্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, মুক্তিযুদ্ধ দেশের ভিত্তি, তবে এর নামে কোনো অপব্যবহার বা বিভাজন তৈরি করা উচিত নয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে