ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ইরান ইস্যুতে পুতিনের প্রস্তাব, ট্রাম্প যা জবাব দিলেন

২০২৬ এপ্রিল ৩০ ১২:০৫:১৪
ইরান ইস্যুতে পুতিনের প্রস্তাব, ট্রাম্প যা জবাব দিলেন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ফোনালাপে ইরান ইস্যুসহ একাধিক আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেন।হোয়াইট হাউস ও বিভিন্ন সূত্রে জানা যায়, আলোচনায় মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিস্থিতি।

ওভাল অফিসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, পুতিন ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ট্রাম্প তাকে জানান, “আগে নিজের সংঘাতগুলো সমাধান করুন, তারপর অন্য বিষয়ে সহায়তা করুন।”

ট্রাম্প আরও বলেন, পুতিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে চান।অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়েছে।

আলোচনার সময় ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও কথা হয়। ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে আলোচনাকে তিনি “খুবই ফলপ্রসূ” হিসেবে দেখছেন এবং সংঘাতের সমাধান দ্রুত হতে পারে বলে আশাবাদী।

ক্রেমলিন সূত্র জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির বার্ষিকী উপলক্ষে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবও আলোচনায় উঠে আসে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে