ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৬ এপ্রিল ২২ ১০:৩৯:০৬
দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের দুই পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানের পরিচালক মো. আনোয়ার হোসেন তার মালিকানাধীন ২ লাখ ৭৭ হাজার ২০০টি শেয়ার তার স্ত্রী মিসেস শারমিন সুলতানা মাহুয়াকে উপহার হিসেবে হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

অন্যদিকে, কোম্পানির স্পন্সর পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন তার মালিকানাধীন ৩ লাখ ৮ হাজার ৬৪০টি শেয়ার তার স্ত্রী মিসেস দিলারা মোস্তফার কাছে উপহার হিসেবে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। তিনিও কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন।

জানা গেছে, উভয় পরিচালক শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে হস্তান্তর করবেন এবং আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে