ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী

২০২৬ এপ্রিল ২১ ১১:০৫:৪৩
এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদে নরসিংদী-১ আসন থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার একই সংসদে যোগ দিচ্ছেন তার স্ত্রী ও মহিলা দলের সাবেক সেক্রেটারি শিরীন সুলতানাও।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ জনের তালিকা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই তালিকায় সংরক্ষিত নারী আসনের জন্য শিরীন সুলতানার নাম অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদেও সদস্য ছিলেন শিরীন সুলতানা।

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে