ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন কনকচাঁপা

২০২৬ এপ্রিল ২০ ১৯:০৯:২৬
মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন কনকচাঁপা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর মনোনয়ন না পাওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। তালিকায় তারকার আবেদনকারীদের মধ্যে কনকচাঁপার নাম না থাকায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।

নিজের ফেসবুক পোস্টে কনকচাঁপা লেখেন, জীবনের যেকোনো পরিস্থিতিতেই তিনি আলহামদুলিল্লাহ বলেন এবং সবকিছুকেই আল্লাহর ফয়সালা হিসেবে গ্রহণ করেন। তিনি জানান, সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করেছিলেন, কিন্তু সে সময়ও মনোনয়ন না পেলেও তিনি সন্তুষ্ট ছিলেন।

তিনি আরও লেখেন, গ্রামের মানুষের চাহিদার কারণে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেন। তবে সেখানেও মনোনয়ন না পাওয়ায় তিনি কোনো ক্ষোভ না রেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তার ভাষায়, “আপনারা যেভাবে আমার সাথে ছিলেন, আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ।”

তবে পোস্টে তিনি আবেগঘন মন্তব্য করে লেখেন, “দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশের জন্য দেয়ার অনেক কিছু বাকি আছে।”

তিনি আরও বলেন, তিনি দেশের জন্য কাজ করে যেতে চান এবং শেষ পর্যন্ত দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন। পাশাপাশি তিনি সবাইকে তার জন্য দোয়া করতে অনুরোধ করেন।

কনকচাঁপার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার আবেগঘন প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে