ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

টিকটকের নতুন রিপোর্টে উঠে এলো বাংলাদেশের তথ্য

২০২৬ এপ্রিল ২০ ১১:১৫:০৫
টিকটকের নতুন রিপোর্টে উঠে এলো বাংলাদেশের তথ্য

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক জানিয়েছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক ভিডিও অপসারণ করা হয়েছে। তাদের প্রকাশিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালে বাংলাদেশে মোট ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

টিকটক বলছে, এসব ভিডিও প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে অপসারণ করা হয়েছে। এর মধ্যে ৯৯.৯ শতাংশ কনটেন্ট আগেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সরানো হয়। এছাড়া ৯৮.৪ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের এআই-চালিত কনটেন্ট মডারেশন প্রযুক্তি আগের তুলনায় আরও উন্নত হয়েছে। ফলে দ্রুত কনটেন্ট শনাক্ত ও অপসারণ করা সম্ভব হচ্ছে। এমনকি পুরোনো ভিডিওও শনাক্ত করে সরানো হচ্ছে।

বিশ্বব্যাপী একই সময়ে টিকটক মোট ১৭ কোটি ৫৩ লাখের বেশি ভিডিও অপসারণ করেছে, যা মোট কনটেন্টের একটি ক্ষুদ্র অংশ। এর মধ্যে বড় অংশই স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, অপসারিত কনটেন্টের মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল প্রাপ্তবয়স্ক বা সংবেদনশীল বিষয়বস্তু। পাশাপাশি ভুল তথ্য, গোপনীয়তা লঙ্ঘন, নিরাপত্তা নীতি ভঙ্গ এবং এআই-জেনারেটেড কনটেন্টের কারণেও ভিডিও সরানো হয়েছে।

এছাড়া প্ল্যাটফর্মটি ভুয়া অ্যাকাউন্ট ও বট নিয়ন্ত্রণেও কঠোর পদক্ষেপ নিয়েছে। একই সময়ে কোটি কোটি ভুয়া অ্যাকাউন্ট এবং সন্দেহভাজন নাবালক ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, বিপুল ব্যবহারকারীর কারণে কনটেন্ট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে টিকটক। তবে একই সঙ্গে কনটেন্ট নিয়ন্ত্রণ ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে