ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জেনে নিন আজকের সোনার সর্বশেষ দাম

২০২৬ এপ্রিল ২০ ১১:০০:৩৩
জেনে নিন আজকের সোনার সর্বশেষ দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়।

গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণেই এ সমন্বয় করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৫৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা, যা আগের তুলনায় ৩৫০ টাকা বেশি।

এছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১৫ বার কমেছে। গত বছর ২০২৫ সালে রুপার দাম ১৩ বার পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে