ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হেরে গিয়েও আলোচনায়, এবার মেয়র প্রার্থী সারজিস

২০২৬ এপ্রিল ২০ ১০:২৬:৫৮
হেরে গিয়েও আলোচনায়, এবার মেয়র প্রার্থী সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে ঢাকাসহ পাঁচটি সিটি কর্পোরেশনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি সিটিগুলোতেও শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

রংপুর সিটি কর্পোরেশনের জন্য দলের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সারজিস আলম-এর নাম বিবেচনায় রয়েছে। তিনি এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারজিস আলম ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে বড় ব্যবধানে পরাজিত হন।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “রংপুরে স্থানীয় পর্যায় থেকে সারজিস আলমের নাম প্রস্তাব করা হয়েছে। তবে দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।”

এর আগে ২৯ মার্চ এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পাঁচটি সিটি কর্পোরেশনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী—ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরিফুল ইসলাম আদীব

কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রার্থী তারিকুল ইসলাম

সিলেট সিটি কর্পোরেশনে আবদুর রহমান আফজাল

রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মোবাশ্বের আলী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে