ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আনতে হবে: সংসদ সদস্য

২০২৬ এপ্রিল ২০ ১০:১৬:১১
সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আনতে হবে: সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহার ও হয়রানি বাড়ায় এগুলো নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা থাকা উচিত।

রোববার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

মাহবুব উদ্দিন খোকন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সম্মানহানি, মবিং এবং বিশেষ করে নারীদের বিরুদ্ধে অপপ্রচার উদ্বেগজনক হারে বাড়ছে। এ প্রেক্ষাপটে বিদ্যমান আইন প্রয়োগ করে এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।

ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি একজন আইনজীবী হিসেবে অভিজ্ঞ। আশা করি, আপনার আইনি জ্ঞান ও অভিজ্ঞতা সংসদের কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাণবন্ত করবে।”

তিনি আরও বলেন, সংসদে যেসব সদস্য নিয়মিত আইন পেশায় যুক্ত, তাদের বক্তব্য দেওয়ার সুযোগ বাড়ালে রাষ্ট্র উপকৃত হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে