ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

‘জামায়াত ভদ্রলোকের দল’—স্পিকারের মন্তব্য

২০২৬ এপ্রিল ১৮ ১১:৩০:২৫
‘জামায়াত ভদ্রলোকের দল’—স্পিকারের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে ভদ্র আচরণ করে এবং তাদের “ভদ্রলোকের দল” হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করবেন না।” তিনি জামায়াতের প্রসঙ্গ টেনে বলেন, “জামায়াতে ইসলামী ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে। একসময় তারা আমাদের মিত্র দল ছিল।”তিনি বিএনপি ও জামায়াতকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে স্পিকার বলেন, অতীতের অন্যায়, অবিচার ও সন্ত্রাস থেকে শিক্ষা নিতে হবে এবং ঐক্য ধরে রাখতে হবে।তিনি আরও বলেন, “যে ঐক্য তৈরি হয়েছে, তা ভাঙলে দেশ আবার অস্থিতিশীলতার দিকে যেতে পারে।”

ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি উল্লেখ করে তিনি বলেন, জনগণকে আশ্বস্ত করতে হবে যে সুষ্ঠু নির্বাচন ও সুশাসন নিশ্চিত করা হবে।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে