ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

২০২৬ এপ্রিল ১৮ ১১:১৭:২৪
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন, তাকে ঘিরে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগদানের যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই।

শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে-এর বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।রুমিন ফারহানা বলেন, “এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব—এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।”

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

তার ভাষায়, “ওরা বারবারই বলেছে—আমাদের সঙ্গে যোগ দিন, একসঙ্গে কাজ করি। কিন্তু আমি বিষয়টি নিয়ে কথা বাড়াইনি।”

সংসদে কথা বলার সুযোগ বাড়ানোর জন্য এনসিপিতে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল কথা বলার সুযোগের জন্য কোনো দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।

রুমিন ফারহানা বলেন, “আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে শুধু সংসদে কথা বলার জন্য কোনো জোটে যোগ দেওয়া সম্ভব নয়।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে