ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

স্বর্ণ কিনতে গেলে ধাক্কা! নতুন দাম ঘোষণা

২০২৬ এপ্রিল ১৮ ১১:১২:২৮
স্বর্ণ কিনতে গেলে ধাক্কা! নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।বাজুস জানায়, গত ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে এবং শনিবার (১৮ এপ্রিল) দেশের বাজারে এই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য অনুযায়ী—২১ ক্যারেট: ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা

বাজুসের দাবি, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। সর্বশেষ গত ৯ এপ্রিল ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে