ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার গৃহপরিচারিকার স্বজনকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ এপ্রিল ১৮ ১০:৩৬:২৪
খালেদা জিয়ার গৃহপরিচারিকার স্বজনকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমা (৩২)-কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি হাসপাতালে গিয়ে সীমার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি অন্যান্য রোগীদের অবস্থাও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রসবের পর সীমার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।

মন্ত্রী বলেন, বর্তমানে সীমা ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নবজাতককে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন হাসপাতালে আগে থেকেই নির্দেশনা দেওয়া রয়েছে—কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে দ্রুত জানাতে হবে, যাতে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা যায়।

এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে