ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

২০২৬ এপ্রিল ১৭ ১১:৫৬:৫৭
জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে এপ্রিল ও মে মাসের জন্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার চট্টগ্রাম-এ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান মজুত দিয়ে এপ্রিল ও মে মাসের চাহিদা নির্বিঘ্নে পূরণ করা সম্ভব। একই সঙ্গে জুন মাসের চাহিদা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে দাবি করে তিনি বলেন, সরকার বিভিন্ন বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নিচ্ছে।

এছাড়া ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির প্রক্রিয়া জোরদার করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে