ব্যাংক খাতে বড় ঝড়; আগের মালিকদের ফেরানোর সুযোগ নিয়ে বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের সময়ে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম, দখল ও অর্থ লুটপাটের অভিযোগ ওঠে। ঋণের নামে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে। এতে একাধিক ব্যাংক মারাত্মক আর্থিক সংকটে পড়ে এবং আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়।
গ্রাহকদের আমানত সুরক্ষায় অন্তর্বর্তী সরকার ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি করে এবং সংকটে থাকা এক্সিম ব্যাংক, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে এসব ব্যাংক একীভূত হয়ে “সম্মিলিত ইসলামী ব্যাংক” গঠিত হয়। নতুন এই ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে।
সম্প্রতি সংসদে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশকে আইনে রূপ দেওয়া হয়েছে। সেখানে নতুনভাবে ১৮(ক) ধারা যুক্ত করা হয়েছে, যেখানে আগের মালিক বা সংশ্লিষ্টদের ব্যাংক পরিচালনায় ফেরার সুযোগ রাখা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, একীভূতকরণের সময় সরকার ও বাংলাদেশ ব্যাংক যে অর্থ দিয়েছে, তার মাত্র সাড়ে ৭ শতাংশ দিয়ে আগের মালিকরা ব্যাংকের দায়িত্ব পুনরায় নিতে পারবেন। পাশাপাশি তাদের নতুন মূলধন জোগান, দায়-দেনা পরিশোধ এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। তাদের মতে, যেসব মালিকের কারণে ব্যাংকগুলো বিপর্যয়ের মুখে পড়েছে, তাদের আবার পরিচালনায় ফিরিয়ে আনা রেজল্যুশনের মূল উদ্দেশ্যের পরিপন্থী।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, যাদের কারণে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরিয়ে দিয়ে নতুন ব্যবস্থাপনায় পুনর্গঠন করাই রেজল্যুশনের উদ্দেশ্য। তার মতে, আগের মালিকদের ফেরানো হলে পুরো সংস্কার প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হবে।
সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। কিন্তু যাদের কারণে অনিয়ম হয়েছে, তারা ফিরলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন হবে। তিনি আরও বলেন, ন্যূনতম শর্তে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করা যেতে পারে, তবে বর্তমান ব্যবস্থায় ঝুঁকি রয়েছে।
অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, লুটপাটের সঙ্গে জড়িতদের ফের পরিচালনায় আনা হলে পুরো ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং চলমান সংস্কার কার্যক্রম ব্যাহত হতে পারে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, সংশোধিত বিধানের ফলে নতুন ও বৈধ বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি হয়েছে। তবে যাদের বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তারা পরিচালনায় ফিরতে পারবে না।
ওমর আলী/
পাঠকের মতামত:
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- দেড় মাসেই টাকার বড় ধাক্কা! ডলার আরও শক্তিশালী
- মা-বাবার ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
- ৫ ইউনিয়ন নিয়ে গড়ছে নতুন উপজেলা
- “চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা
- ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি
- ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য
- নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
- কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- এসএসসিতে বহিষ্কারের ৮ কারণ জানুন
- চৈত্র পেরিয়ে বৈশাখেই হাঁসফাঁস! গরম নিয়ে নতুন আপডেট
- ৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক
- স্বাধীনতা পুরস্কার পেলেন ২০ জন—চমকপ্রদ তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বিএসইসিতে উচ্চপর্যায়ের আলোচনা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’
- কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে
- ‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন মোড়, জানালো পাকিস্তান
- তিন ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- কমলো তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার
- ১৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা
- ১৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচা নয়, আসল ভয় অন্য কিছু! জানুন টিটেনাসের কারণ
- স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
- সংসদে সরকারি চাকরি নিয়ে বড় আপডেট
- অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
- মার্জিন অ্যাকাউন্টধারীদের তথ্য তলব, ফান্ড লিকুইডেশন প্রক্রিয়া শুরু
- প্রায় ৬ কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা
- লঞ্চে ৮ মাসের শিশুকে ফেলে উধাও ‘বাবা’! এরপর যা হলো
- মাস্টার্স করতে চান ফ্রি? নেদারল্যান্ডসে স্কলারশিপ ঘোষণা
- যু/দ্ধের পর নতুন মোড়, জাহাজ চলাচলে বড় সুখবর
- অলটেক্সের এজিএমের নতুন তারিখ ঘোষণা
- সমকামী পরিচয় ব্যবহার করে আশ্রয়—অনুসন্ধানে চাঞ্চল্য
- “আমি ভিক্ষা চাই” সংসদে হাসনাত আবদুল্লাহ
- মির্জা আব্বাসের চিকিৎসার নতুন আপডেট
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি













