ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

এনসিপির প্রার্থী হচ্ছেন মঞ্জু, মুখ খুললেন ছাত্রনেতা

২০২৬ এপ্রিল ১৫ ১৫:১৭:৩৫
এনসিপির প্রার্থী হচ্ছেন মঞ্জু, মুখ খুললেন ছাত্রনেতা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তাকে নিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর সমর্থনে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের দাবি করেছেন ছাত্রনেতা আবু বাকের মজুমদার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।

পোস্টে আবু বাকের মজুমদার উল্লেখ করেন, সাবেক মেয়র মনজুর আলম দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মনজুর আলমের বাসায় সাক্ষাৎ করতে গেলে সেখানে একদল লোক উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

আবু বাকেরের দাবি, মনজুর আলম এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তার মতে, এই সম্ভাবনা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

তবে এ বিষয়ে মনজুর আলম বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে