ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ঢাকায় ভয়ংকর প্রতারণা চক্র, গ্রেপ্তার মূল অভিযুক্ত

২০২৬ এপ্রিল ১৫ ১৫:০৯:৩৩
ঢাকায় ভয়ংকর প্রতারণা চক্র, গ্রেপ্তার মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ধারাবাহিকভাবে একাধিক তরুণীর সঙ্গে প্রতারণা ও যৌন সহিংসতার অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকজন ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে যোগাযোগ স্থাপন করে তরুণীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। পরে বিভিন্ন কৌশলে তাদের নির্জন স্থানে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন এবং অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাও অন্তর্ভুক্ত। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে