ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

২০২৬ এপ্রিল ১২ ১৪:৫২:০৫
জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন-এর আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৭ এপ্রিল ভোরে তাকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন তাকে এ মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনি এলাকায় মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি।

অভিযোগ রয়েছে, ওই সময় আসামিদের ছোড়া গুলিতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে