ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

বড় পতনের পর নতুন দামে সোনা

২০২৬ এপ্রিল ১০ ১১:২২:০৬
বড় পতনের পর নতুন দামে সোনা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) নতুন এই দাম নির্ধারণ করে, যা আজ শুক্রবার (১০ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এ ক্যাটাগরিতে ভরিপ্রতি কমেছে ৪ হাজার ৪৩২ টাকা (এবং অতিরিক্ত ১৭৫ টাকা সমন্বয়)।

সোনার নতুন দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২,৪৭,৯৭৭ টাকা

২১ ক্যারেট: ২,৩৬,৭২১ টাকা

১৮ ক্যারেট: ২,০২,৮৯৫ টাকা

সনাতন পদ্ধতি: ১,৬৫,২৭৯ টাকা

এর আগে গত ৮ এপ্রিল সোনার দাম বড় অঙ্কে বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয় ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—বাড়ানো হয়েছে: ৩১ বার. কমানো হয়েছে: ২৩ বার।অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

রুপার নতুন দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ৫,৭১৫ টাকা

২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা

১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে