ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যুতে শোকের ছায়া

২০২৬ এপ্রিল ০৯ ১১:১৩:২০
এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিশ্চিত করে শোকবার্তা দিয়েছে এনসিপি।

রাফিয়া রাফি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন। এছাড়া ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হন এবং বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে