ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

নতুন চুক্তিতে ব্যবসায় গতি আসবে তালিকাভুক্ত কোম্পানির

২০২৬ এপ্রিল ০৯ ১০:৪৯:৩৪
নতুন চুক্তিতে ব্যবসায় গতি আসবে তালিকাভুক্ত কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড (KAY&QUE) নতুন একটি চুক্তি সম্পাদনের তথ্য জানিয়েছে, যা কোম্পানির ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, রবি আজিয়াটা পিএলসি’র সঙ্গে “ডিরেক্ট অপারেটর বিলিং ফর ভাউচার সেলস” শীর্ষক একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় নেটফ্লিক্স ইউএসএ, গুগল পে সহ বিভিন্ন ডিজিটাল ভাউচার বিক্রি করা হবে।

কোম্পানির মতে, এই উদ্যোগ তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে রাজস্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে