ইন্দো-বাংলা ফার্মায় বড় অনিয়ম, কঠোর ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। এ প্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন, আইপিও থেকে উত্তোলিত অর্থের ব্যবহার এবং সামগ্রিক ব্যবসা পরিচালনায় নানা অসঙ্গতি চিহ্নিত হয়েছে। এসব বিষয়ে অনুসন্ধান চালিয়ে সিকিউরিটিজ আইন ভঙ্গের একাধিক দৃষ্টান্ত পেয়েছে তদন্ত কমিটি। এর আগেও একই ধরনের অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে তদন্তে অনিয়মের প্রমাণ উঠে এসেছিল।
এ বিষয়ে বিএসইসি জানায়, কোম্পানিটির আইপিও তহবিল ব্যবহার, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ব্যবসায়িক কার্যক্রমে অনিয়ম খতিয়ে দেখতে গত বছরের এপ্রিলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ম্যানেজার স্নেহাশিষ চক্রবর্তী অন্তর্ভুক্ত ছিলেন।
তদন্ত শেষে কমিশনে জমা দেওয়া প্রতিবেদনে ২০২০ সালের ৩০ জুন থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচটি অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিশোধিত মূলধন, আইপিও তহবিলের ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে আইন ও বিধি লঙ্ঘনের বিষয় উঠে এসেছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তদন্ত কমিটির সুপারিশের আলোকে কমিশন আরও কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিএসইসির প্রণয়নাধীন ‘প্যানেল অব অডিটরস’ সংক্রান্ত গাইডলাইনে নতুন শর্ত যুক্ত করা। ভবিষ্যতে নিরীক্ষকরা আন্তর্জাতিক হিসাবমান লঙ্ঘনের ক্ষেত্রে নির্দিষ্ট ধারা বা অনুচ্ছেদ উল্লেখ করতে বাধ্য থাকবেন।
একই সঙ্গে কোনো কোম্পানি যদি নিয়ন্ত্রক সংস্থার আইন, বিধি, রুলস বা নির্দেশনা লঙ্ঘন করে, তা নিরীক্ষা প্রতিবেদনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি চিফ অ্যাকাউন্ট্যান্ট বিভাগ থেকে আইন বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন।
তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করতে অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। প্রয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)-এর সঙ্গে তথ্য আদান-প্রদান জোরদার করা হবে।
এছাড়া কোম্পানিটির আর্থিক সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। ‘গোয়িং কনসার্ন থ্রেট’ অর্থাৎ ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতায় সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করে তা ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আইপিও তহবিল ব্যবহারে জবাবদিহিতা বাড়াতে বিএসইসির এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত চালানো হয় এবং এতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সে অনুযায়ী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ০.১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩২ পয়সা, যা আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩৫ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৫৩ পয়সা ।
২০১৮ সালে শেয়ারববাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। এর পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৭৮টি। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত উদ্যোক্তাদের কাছে রয়েছে ২৪.৪৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬.৮১ শতাংশ শেয়ার। সর্বশেষ লেনদেনে শেয়ারদর দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সা।
মামুন/
পাঠকের মতামত:
- ইন্দো-বাংলা ফার্মায় বড় অনিয়ম, কঠোর ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
- শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যাখ্যা দিলেন সাবেক উপদেষ্টা
- ৩ কোটি টাকা লুটের রূপালী ব্যাংক ম্যানেজার, ১৫ বছরের কারাদণ্ড!
- বাতিল হলো ‘জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন’
- ডলার সংকটে রপ্তানিকারকদের বড় সুখবর জানালো কেন্দ্রীয় ব্যাংক
- সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ
- ২৩ বছরের পথচলার ইতি, অবসরে গেলেন বিএসইসির নির্বাহী পরিচালক
- যেসব স্কুল-কলেজে হতে পারে অনলাইন ক্লাস
- সংসদের চেয়ারেও রাজনীতি; যেভাবে নির্ধারণ হয় আসন
- নাসির-তামিমা মামলায় চাঞ্চল্যকর শুনানি
- বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’
- ট্রাম্পের উদ্যোগে শান্তি, কিন্তু এক শর্তে না নেতানিয়াহু
- জুলাই যোদ্ধাদের জন্য বড় ঘোষণা
- আর্থিক তথ্যের ভিত্তিতে বে লিজিংয়ের নতুন রেটিং ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ২১ প্রতিষ্ঠান
- দশ কোম্পানির নেতৃত্বে সূচকের উল্লম্ফন
- ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিলেন ট্রাম্প
- ড. আসিফ নজরুল-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ঘুষের অভিযোগ
- ইরান যুদ্ধ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প
- যুদ্ধবিরতির স্বস্তিতে চাঙ্গা শেয়ারবাজার, সূচক-লেনদেনে বড় উত্থান
- সারা দেশে হামের টিকাদানে নতুন তারিখ ঘোষণা
- তামিমের নেতৃত্বে বিসিবি, যা বললো ভারত
- অন্তর্বর্তী সরকারের ৫টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের বিল পাস
- সংসদে পাস হলো আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের নতুন অধ্যায়
- সংসদে প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন নিয়ে প্রশ্ন
- ০৮ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আরামিটে রিসিভার নিয়োগ
- যুদ্ধবিরিতিতে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন
- হজ ২০২৬: মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশ
- ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা
- কাল ব্যাংক বন্ধ থাকবে যেসব জেলায়
- “আমি সাবেক উপদেষ্টার বাসার বাইরে ঘুমাইনি!”
- ট্রাম্পের সিদ্ধান্তে তেলের দামে বড় পতন!
- হত্যা মামলায় ছাত্রলীগের দুই নেতা অব্যাহতি—চাঞ্চল্যকর মোড়
- নতুন দামে বাজারে ধাক্কা—ক্রেতাদের দুশ্চিন্তা
- কঠোর শর্তে ইরান ইস্যুতে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- সংসদে আরও ৮ বিল পাশ
- শিরীন শারমিন গ্রেপ্তার—রাজনীতিতে নতুন বিতর্কের ঝড়
- ‘ড. ইউনূস সম্ভবত সেফ এক্সিট পাচ্ছেন না’
- ‘আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে’: ট্রাম্প
- প্রধানমন্ত্রীর প্রথম সফর ঘিরে কৌতূহল তুঙ্গে
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- পুলিশের হাতে আটক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার
- আমাকে মনোনয়ন না দেয়ায় বিএনপিকে ধন্যবাদ
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
- প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইন্দো-বাংলা ফার্মায় বড় অনিয়ম, কঠোর ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
- শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ২৩ বছরের পথচলার ইতি, অবসরে গেলেন বিএসইসির নির্বাহী পরিচালক
- আর্থিক তথ্যের ভিত্তিতে বে লিজিংয়ের নতুন রেটিং ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি








