ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ

২০২৬ এপ্রিল ০৮ ১৯:০০:৩৪
সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে তিন দিনের জন্য ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5-এর রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে এই সাময়িক সমস্যার আশঙ্কা করা হচ্ছে।

বিএসসিসিএল জানিয়েছে, কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবলের ‘শাট ফল্ট’ মেরামত কাজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়ে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত চলবে। এই সময়ে সারা দেশে ইন্টারনেট ধীরগতিতে চলতে পারে বা অস্থায়ীভাবে বন্ধ থাকতে পারে।

মেরামত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কনসোর্টিয়ামের সঙ্গে কাজ চলছে। বিএসসিসিএল আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব কিছু ঠিকঠাক হয়ে স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত হবে। প্রতিষ্ঠান গ্রাহকদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে