ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

অন্তর্বর্তী সরকারের ৫টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের বিল পাস

২০২৬ এপ্রিল ০৮ ১৪:৫৬:২৪
অন্তর্বর্তী সরকারের ৫টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের বিল পাস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের ৫টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের বিল বুধবার (৮ এপ্রিল) কণ্ঠভোটে পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ কমিটির সুপারিশ ছাড়াই সরাসরি বিলগুলো পাস করা হয়।

পাস হওয়া বিলগুলো হলো:

সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬

প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (সংশোধন) আইন, ২০২৬

শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ – এই বিল থেকে শেখ হাসিনার নাম বিলুপ্ত করার প্রস্তাবও আনা হয়।

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬

সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬

বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান বলেছেন, “বিলটি কেবল কয়েক মিনিট আগে হাতে পেয়েছি, দেখা হয়নি; সময় পেলে বিস্তারিত আলোচনা করা যেত।”

তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, বিল পাসের এই পর্যায়ে আপত্তি করার সুযোগ নেই। তিনি বলেন, “আপনি যদি আগে প্রস্তাব দিতেন, তবে আলোচনা সম্ভব হতো।”

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আইন সংশোধনের প্রক্রিয়া ইতিমধ্যেই জনমতের ভিত্তিতে শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনও আইন অনুযায়ী স্থগিত। তিনি আরও উল্লেখ করেন, আইসিটি অ্যাক্টের পরিবর্তনও আইন প্রয়োগের সঙ্গে যুক্ত।পরিশেষে বিলগুলো উত্থাপন ও কণ্ঠভোটে পাস করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে