ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদে পাস হলো আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের নতুন অধ্যায়

২০২৬ এপ্রিল ০৮ ১৪:৪৯:১৫
সংসদে পাস হলো আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত সন্ত্রাসবিরোধী বিল ২০২৬ সংসদে ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়।

বিলে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনকে আরও সংশোধন ও কঠোর করা হয়েছে। এর মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধই থাকবে।

সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগে থেকেই দেশে সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি এবং জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে