ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদে প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন নিয়ে প্রশ্ন

২০২৬ এপ্রিল ০৮ ১৪:৪৫:৩৬
সংসদে প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পাশে বসছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

বুধবার (৮ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে এই প্রশ্ন তোলেন মজিবুর রহমান। তিনি বলেন, ‘বিগত দুই দিন ধরে দেখছি স্বরাষ্ট্রমন্ত্রীর আসন যেখানে ছিল, সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর পাশে চলে গেছেন। প্রধানমন্ত্রী কি তাকে সেই সুযোগ দিয়েছেন বা বিশেষ ছাড় দিয়েছেন?’

তিনি আরও বলেন, ‘যদি কোনো বিশেষ ছাড় না দিয়ে থাকে, তাহলে এই সংসদে রুলস অব প্রসিডিউর যথাযথভাবে বাস্তবায়নের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।’

এরপর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন, ‘সংসদে আসন পরিবর্তন হতে পারে, এটি পয়েন্ট অব অর্ডারের কোনো বিষয় নয়।’

পরে, যখন সংসদে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ উত্থাপন করার আহ্বান করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার জায়গায় ফেরত আসছি মাননীয় স্পিকার।’

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে