ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

কাল ব্যাংক বন্ধ থাকবে যেসব জেলায়

২০২৬ এপ্রিল ০৮ ১১:২২:০১
কাল ব্যাংক বন্ধ থাকবে যেসব জেলায়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচনের কারণে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংক এবং এর সব শাখা ও উপশাখা আগামীকাল বৃহস্পতিবার, ৯ এপ্রিল বন্ধ থাকবে।

গত ৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (SDAD) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনের দিন ভোটগ্রহণ এলাকায় ব্যাংক কার্যক্রম স্থগিত থাকবে।

নির্বাচন এলাকার সকল তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখা বন্ধ থাকবে। এ নির্দেশ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই নির্দেশনা দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।নির্বাচন ও ব্যাংক বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকিং সেবা ও লেনদেনে সাময়িক অসুবিধা দেখা দিতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে