ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

০৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ এপ্রিল ০৬ ১৪:২৬:৩০
০৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ অটোকারস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা বা ৮.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৭.৩৫ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ফ্যামিলিটেক্স (বিডি) ৭.১৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.৯০ শতাংশ, জেনারেশন নেক্সট ৬.২৫ শতাংশ, রিং শাইন টেক্সটাইল ৬.০৬ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং ৬.০১ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৫.৬৫ শতাংশ এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ৫.২৬ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে