ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

বৈশ্বিক অস্থিরতায় দেশের বাজারে সতর্ক লেনদেন, সূচকে মিশ্র প্রবণতা

২০২৬ এপ্রিল ০৬ ১৪:২২:৪৭
বৈশ্বিক অস্থিরতায় দেশের বাজারে সতর্ক লেনদেন, সূচকে মিশ্র প্রবণতা

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক অর্থনীতিতে চলমান অস্থিরতার প্রভাব দেশের শেয়ারবাজারেও পড়েছে। ত্রিদেশীয় যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা এখন বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এর ফলে সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও সামগ্রিক লেনদেন কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখার কৌশল গ্রহণ করছেন এবং লেনদেনে সতর্কতা অবলম্বন করছেন। এতে বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়ে স্থিতিশীলতা বজায় থাকছে, যা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২২ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করে। তবে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ০ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৪০ দশমিক ৩৭ পয়েন্টে নেমে আসে। অপরদিকে, ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ৯ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৪ দশমিক ৪৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৯টির শেয়ারদর বেড়েছে, ১৭২টির কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। দিনশেষে ডিএসইতে মোট ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৫১১ কোটি ৯৯ লাখ টাকার তুলনায় প্রায় ৪১ কোটি ২০ লাখ টাকা কম।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এখানে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৪০ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে, ৮৫টির কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৬৭ দশমিক ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এই সূচক ২৩৭ দশমিক ০৬ পয়েন্ট কমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আতঙ্কিত না হয়ে পরিকল্পিত বিনিয়োগ কৌশল অনুসরণ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে