ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

জ্বালানি সংকটে হোম-অফিস চালু করছে মালয়েশিয়া

২০২৬ এপ্রিল ০২ ১৪:৫৬:৫৪
জ্বালানি সংকটে হোম-অফিস চালু করছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া সরকার জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি খাত, সরকার-সংক্রান্ত সংস্থা ও কোম্পানিগুলোর জন্য বাসা থেকে কাজের নিয়ম (ওয়ার্ক ফ্রম হোম) চালু করতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, এই উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা ও জনগণকে হঠাৎ মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে সুরক্ষা দেওয়ার অংশ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব মোকাবিলার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকার ‘বুদি মাদানি ৯৫’ কর্মসূচির আওতায় প্রতি মাসে ২০০ লিটার জ্বালানি ও সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল সরবরাহ নিশ্চিত করছে। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব কমাতে এবং ভোক্তাদের সুরক্ষা দিতে সরকার মাসে প্রায় ৪ বিলিয়ন রিঙ্গিত ব্যয় করছে।মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে