ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

সচিবালয়ে লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী

২০২৬ এপ্রিল ০২ ১৪:২৩:০৬
সচিবালয়ে লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রণালয়ে প্রবেশের সময় তিনি অন্যদের মতোই লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

মন্ত্রীর এমন আচরণ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি দপ্তরে প্রচলিত ভিন্নধর্মী চর্চার বিপরীতে এটি একটি নতুন বার্তা বহন করে।

মন্ত্রণালয়ে প্রবেশের আগে মন্ত্রী বলেন, ছোট ছোট বিষয়েও আইন মেনে চললে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি। এতে কর্মপরিবেশ আরও সুশৃঙ্খল হবে এবং জনসেবার মানও বৃদ্ধি পাবে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঊর্ধ্বতন পর্যায় থেকে এ ধরনের আচরণ শুরু হলে তা দ্রুতই প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়তে পারে। এতে কর্মক্ষেত্রে সমতা, দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মানবোধ আরও শক্তিশালী হবে। মন্ত্রীর এই উদ্যোগকে অনেকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে সরকারি দপ্তরে নিয়ম মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হতে পারে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে