আয় কমেলেও নগদ প্রবাহে উল্লম্ফন, শিগগিরই আসছে সুখবর
নিজস্ব প্রতিবেদক: তিন প্রান্তিকে ধারাবাহিকভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমলেও নগদ অর্থ প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির (SHAHJABANK)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্যাংকটির প্রকাশিত ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ব্যাংকটির আর্থিক বছর শেষ হওয়ায় ব্যাংকটি ডিভিডেন্ড করতে যাচ্ছে। এজন্য কোম্পানিটি আগামী ৩ এপ্রিল বিকাল ৩টায় বোর্ডসভা আহবান করেছে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। আগের অর্থবছরে অর্থাৎ ২০২৪ সালে ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছেল।
বর্তমানে ব্যাংকটির রির্জাভের পরিমাণ ১ হাজার ২৩৪ কোটি ৯ লাখ টাকা। আর পরিশোধিত মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া, পিই রেশিও ৩.৭৯ পয়েন্ট, যা বিনিয়োগ অনুকুলে।
এদিকে, নিচে ৩টি প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তুলে ধরা হলো-
প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ)
২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ০৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ০৯ পয়সা।
একই সময়ে সমন্বিত পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৩৬ পয়সা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১ টাকা ৪৩ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে ব্যাংকটির সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ০২ পয়সা, যা এক বছর আগে ছিল ২২ টাকা ৩৬ পয়সা।
ব্যাংকটির মতে, বিনিয়োগ আয় বৃদ্ধি, গ্রাহক বিনিয়োগ বৃদ্ধির তুলনামূলক ধীর গতি এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্লেসমেন্ট কমে যাওয়ার কারণে এনওসিএফপিএস বেড়েছে।
দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল–জুন)
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫০ পয়সা।
প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) মোট ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪৭ পয়সা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ২ টাকা ৫৯ পয়সা।
এ সময় এনওসিএফপিএস বেড়ে ১৫ টাকা ৩৯ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৪৮ পয়সা।
৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির এনএভি দাঁড়িয়েছে ২২ টাকা ৩৩ পয়সা, যা এক বছর আগে ছিল ২২ টাকা ৩৬ পয়সা।
এনওসিএফপিএস বৃদ্ধির পেছনে বিনিয়োগ আয় বৃদ্ধি এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্লেসমেন্ট কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে ব্যাংকটি।
তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর)
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ০২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ০৬ পয়সা।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে মোট ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬৫ পয়সা।
এ সময় এনওসিএফপিএস উল্লেখযোগ্যভাবে বেড়ে ২২ টাকা ৯৭ পয়সায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৭ টাকা ৮৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভি দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৩ টাকা ৩০ পয়সা।
ব্যাংকটির ব্যাখ্যায় বলা হয়েছে, বিনিয়োগ আয় বৃদ্ধি, ফি ও কমিশন থেকে আয় বাড়া এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্লেসমেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে এনওসিএফপিএসে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।
সামগ্রিক চিত্র
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির মুনাফায় কিছুটা চাপ থাকলেও নগদ প্রবাহে ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিনিয়োগ আয় ও কমিশনভিত্তিক আয়ের প্রবৃদ্ধি ব্যাংকটির আর্থিক অবস্থানে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ব্যাংকটির শেয়ার দর সম্পদমুল্যের তুলনায় কম এবং পিই রেশিও বিনিয়োগ অনুকুলে রয়েছে। এছাড়া, পরিশোধিত মূলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে। প্রথম তিন প্রান্তিকে আয় কমলেও শেষ প্রান্তিকে বা ৩ মাসে যদি বৃদ্ধি পেয়ে থাকে তবে আগের বছরের তুলনায় ডিভিডেন্ডের পরিমাণ বাড়তে পারে।
এসএ খান/
পাঠকের মতামত:
- ০২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ইরাকের আকাশে মার্কিন যুদ্ধবিমানকে তাড়া, ভাইরাল ভিডিও
- ০২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সচিবালয়ে লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী
- জামিন বাতিল, ফের কারাগারে নোবেল
- রাত ৮টার মধ্যেই বন্ধ সব দোকান-মার্কেট
- আয় কমেলেও নগদ প্রবাহে উল্লম্ফন, শিগগিরই আসছে সুখবর
- শেয়ার দর-ভলিউম বৃদ্ধি নিয়ে প্রশ্ন, নীরব কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
- শেনজেন ভিসার জন্য শেষ সুযোগ!
- কোটি টাকার ডিপোজিটের মাইলফলকে মেঘনা ব্যাংক
- লাফিয়ে বাড়ছে তেলের দাম, শেয়ারবাজারে ধস
- ৮ হাজার বিয়ের মধ্যে ৫,৫০০ ডিভোর্স চাঞ্চল্যকর কারণ
- ১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে প্রস্তাব করল এনটিআরসিএ
- সব ব্যাংকে ‘বাংলা কিউআর’ অ্যাপ চালুর সময়সীমা নির্ধারণ
- ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ
- বিপদে পড়লে সুদে ঋণ নেওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদউল্লাহ
- বন্ড, এসএমই ও বিদেশি বিনিয়োগে ডিএসইর বড় প্রস্তাব
- বিতর্কের মাঝেই সিমরিন লুবাবার স্বামীর প্রথম প্রকাশ্য ছবি
- অনির্দিষ্টকালের বন্ধ সব পেট্রোল পাম্প
- হোয়াইট হাউস থেকে জরুরি ভাষণ; ইরান নিয়ে বিস্ফোরক তথ্য
- কর কমাতে চাপ ব্যাংকগুলোর, কড়া জবাব এনবিআরের
- সপ্তাহে ২ দিন বাসা থেকে কাজ, যা বলছে মন্ত্রিপরিষদ
- এমপি আমির হামজাকে ৭ দিনের আল্টিমেটাম
- পে-স্কেল নিয়ে হাসনাতের প্রশ্ন, উত্তরে যা বললেন প্রতিমন্ত্রী
- মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি লাইসেন্স সমর্পণ করছে ব্র্যাক ব্যাংক
- কারখানা স্থানান্তরে বিএটির ৭১৫ কোটি টাকার বড় ধাক্কা
- কৃষক কার্ড পেতে যেভাবে আবেদন করবেন
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি
- প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আসছে বড় সুখবর
- তিন মেয়াদের ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনেই বড় পদক্ষেপ
- দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স
- সব ব্যাংকের জন্য গভর্নরের নতুন নির্দেশ
- প্রেমিকার অভিযোগে কারাগারে জনপ্রিয় তরুণ গায়ক!
- অনলাইন ক্লাস চালু করতে গিয়ে বিপাকে মন্ত্রণালয়
- পুতুলকে সামনে এনে বড় পরিকল্পনা করছে আওয়ামী লীগ
- একসঙ্গে নিভে গেল দুই প্রাণ—ফরিদপুরে শোকের ছায়া
- সংসদে ওয়াকআউট করে বার্তা দিল বিরোধী দল
- ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
- ক্ষতির অভিযোগে সরব তারেক রহমান
- ছেলের প্রেম ঠেকাতে বাবার কাণ্ড
- অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল ইস্যুতে মুখ খুললেন আজহারী
- অস্ট্রেলিয়া কেন্দ্রীয় চুক্তিতে বড় ঝড়: বাদ ৬ তারকা
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- তালিকাভুক্ত কোম্পানির ৩ প্রান্তিকেই মিশ্র অবস্থা, আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা
- চার প্রতিষ্ঠানের অডিটে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রকাশ
- সর্বোচ্চ চাহিদায় ১৪ প্রতিষ্ঠানের বিক্রেতা উধাও
- সূচক উত্থানের নেতৃত্বে ১০ কোম্পানি
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আরও এক কোম্পানি
- টেকসই ও প্রাণবন্ত শেয়ারবাজার গড়ার প্রতিশ্রুতি বিএসইসি চেয়ারম্যানের
- তিন প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি : শিগগরিই সুখবর দিতে আসছে তালিকাভুক্ত ব্যাংক
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ০২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আয় কমেলেও নগদ প্রবাহে উল্লম্ফন, শিগগিরই আসছে সুখবর
- শেয়ার দর-ভলিউম বৃদ্ধি নিয়ে প্রশ্ন, নীরব কোম্পানি













