ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স

২০২৬ এপ্রিল ০১ ১৯:২৭:১৫
দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গত মার্চে দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এটি স্বাধীনতার পর দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের বুধবার (১ এপ্রিল) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, মার্চ মাসে রেমিট্যান্স আগের মাস ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে। এছাড়া, গত বছরের মার্চের তুলনায় এটি ৪৬ কোটি ডলার বেশি।

তুলনামূলকভাবে, ফেব্রুয়ারি ২০২৬ সালে দেশে এসেছে ৩০২ কোটি ডলার রেমিট্যান্স, আর ২০২৫ সালের মার্চে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের পূর্ব রেকর্ড ছিল ২০২৫ সালের মার্চে। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার (৩.২৯ বিলিয়ন) ডলার। এর পরের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৫ সালের ডিসেম্বরে, যার পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৬ লাখ ডলার (প্রায় ৩.২৩ বিলিয়ন)। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৬ সালের জানুয়ারিতে, যা ছিল ৩১৭ কোটি ডলার (৩.১৭ বিলিয়ন)।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে