ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রেমিকার অভিযোগে কারাগারে জনপ্রিয় তরুণ গায়ক!

২০২৬ এপ্রিল ০১ ১৯:১১:৫৩
প্রেমিকার অভিযোগে কারাগারে জনপ্রিয় তরুণ গায়ক!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান এলাকায় সাবেক প্রেমিকাকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ (জাহিদ অন্তু)-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (২ এপ্রিল) দিন ধার্য করেন। এ সময় পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে বুধবার সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত কর্মকর্তা কেএম রাশিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিটার ক্লাস চলাকালে ভুক্তভোগী এক শিক্ষার্থীর সঙ্গে জাহিদের পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্ক ভেঙে যায়।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ মার্চ সন্ধ্যায় একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ ভুক্তভোগীকে তার গুলশানের বাসায় ডেকে নেন। সেখানে গিয়ে তিনি তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক স্পর্শ করেন এবং যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির ঘটনা ঘটান বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিলে তাকে মারধরও করা হয়, এতে ভুক্তভোগীর মুখ, গলা ও মাথায় আঘাত লাগে।

পরবর্তীতে ভুক্তভোগী কৌশলে সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে