ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল ইস্যুতে মুখ খুললেন আজহারী

২০২৬ এপ্রিল ০১ ১৭:৩৫:১১
অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল ইস্যুতে মুখ খুললেন আজহারী

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারী-এর ভিসা বাতিল করে তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে—এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তবে এ খবরকে ভুল ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন আজহারী নিজেই।

প্রতিবেদনে বলা হয়, ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন তিনি। সফরের মাঝপথে তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আজহারী জানান, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে তিনি গত পাঁচ দিন ধরে সেখানে অবস্থান করছেন। তার সফর নিয়ে প্রকাশিত সংবাদটি বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় কোনো বক্তব্যই দেননি। বিষয়টি সহজেই যাচাইযোগ্য বলেও উল্লেখ করেন তিনি।

আজহারীর মতে, বিভিন্ন দেশে বক্তাদের সফরকে ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়। তার ক্ষেত্রেও কিছু স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে পুরনো ও বিচ্ছিন্ন বক্তব্য প্রেক্ষাপটহীনভাবে তুলে ধরে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। একই ধরনের ঘটনার কারণে এর আগেও যুক্তরাজ্যে তার সফর বাধাগ্রস্ত হয়েছিল বলেও জানান তিনি।

সবশেষে তিনি বলেন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, যা তার বিভিন্ন বক্তব্যে প্রতিফলিত হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে