ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

হাসপাতালে নতুন পদ্ধতি; রোগীদের জন্য সুখবর

২০২৬ এপ্রিল ০১ ১৫:৪৩:২২
হাসপাতালে নতুন পদ্ধতি; রোগীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভিড় ও দুর্ভোগ কমাতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, বহির্বিভাগের সেবা গ্রহণ করতে রোগীরা যদি আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকিট প্রিন্ট করে আসেন, তাহলে নির্ধারিত সময়ে সরাসরি চিকিৎসকের কাছে গিয়ে সেবা নিতে পারবেন।

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং হাসপাতালের পরিচালক ইরতেকা রহমান রোগীদের এই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছেন।

তারা জানান, এই পদ্ধতি অনুসরণ করলে রোগীদের সময় সাশ্রয় হবে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা এড়ানো সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত অনলাইন টিকিট ব্যবস্থার মাধ্যমে প্রায় এক লাখ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার রোগী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন।

বিএমইউর বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২-এ এই সেবা চালু রয়েছে। অনলাইনে টিকিট নেওয়ার ফলে রোগীদের আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে না।

কর্তৃপক্ষ জানায়, দিন দিন এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠছে এবং রোগীদের ভোগান্তি কমাতে এটি কার্যকর ভূমিকা রাখছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে